বিগ টিকিট ড্রর আয়োজকেরা জানান, গত ২৪ জুন ০৬১০০৮০ নম্বরের টিকিট ক্রয় করে এই বিশাল অঙ্কের পুরস্কার জিতে নেন বেলাল।
ড্র শো চলাকালে উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ীর সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে তখন কথা বলা সম্ভব হয়নি। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বিজয়ী বেলালের সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে।
এর আগে, গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২৭৫ নম্বর সিরিজের ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছিলেন। একই মাসে সাপ্তাহিক ই-ড্রতে আরও এক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী জিতেছিলেন ১ লাখ ৫০ হাজার দিরহাম।
প্রবাসী বাংলাদেশিদের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে অভিনন্দনের ঢল। অনেকেই আশা করছেন, এই অর্থ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো না কোনোভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।
-zerorumor/international


0 মন্তব্যসমূহ