জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (৩ জুলাই) প্রকাশ করা হয়েছে জুলাইয়ের তৃতীয় পোস্টার। ‘শাপলা ম্যাসাকার’ শিরোনামের এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে।
পোস্টে জানানো হয়েছে, শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের’ অংশ হিসেবে মোট দশটি পোস্টার আঁকছেন। এই পোস্টারগুলোতে তুলে ধরা হবে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও ঘটনাপ্রবাহ। ধারাবাহিকভাবে প্রতিদিন একটি করে পোস্টার প্রকাশ করা হবে।
এর আগে, ১ জুলাই প্রথম পোস্টার ‘রাষ্ট্রীয় মদদে গুম’ এবং ২ জুলাই দ্বিতীয় পোস্টার ‘বিডিআর ম্যাসাকার’ প্রকাশ করা হয়।
জুলাই স্মরণ উপলক্ষে আজ দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ‘জুলাই ক্যালেন্ডার’ বিতরণ ও শহীদদের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও চলছে।
এই ৩৬ দিনের কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। এছাড়া মাঝে মাঝে বিরতি দিয়ে ৫ জুলাই, ৭ জুলাই ও ১৪ জুলাইসহ বিভিন্ন দিনে আলাদা আলাদা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আগামী ৫ আগস্ট কর্মসূচির সমাপ্তি দিনে রয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন। সেদিন ‘৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং’, ৩৬ জেলার কেন্দ্রে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গান ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং ড্রোন শোর মতো কর্মসূচি পালন করা হবে।
এভাবেই স্মরণ করা হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অ
ধ্যায়—জুলাই।
-zerorumor/national


0 মন্তব্যসমূহ