গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ হামলায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লেখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।”
স্ট্যাটাসে আরও বলা হয়, “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হলে ফিরব না।”
তিনি দেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়ে বলেন, “গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজই শেষ দিন।”
তবে এ বিষয়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
-zerorumor/politics


0 মন্তব্যসমূহ