বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে দর্শকদের জন্য নতুন একটি সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে এবার দর্শকরা নিজে খাবার ও পানীয় সঙ্গে করে নিয়ে যেতে পারবেন।
শনিবার (১৯ জুলাই) বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২০ জুলাই) থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে প্রবেশের সময় নিজস্ব খাবার ও পানীয় বহনের অনুমতি থাকবে। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গেট পেরোনোর আগে এসব সামগ্রী তল্লাশির আওতায় আনা হবে।
_____________________________________________________
আরো পড়ুন...
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ,থাকছে না হামজা-সমিত
https://zerorumor.blogspot.com/2025/07/blog-post_19.html
_____________________________________________________
এছাড়া বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়ামে একবার প্রবেশ করলে দর্শকরা বাইরে গিয়ে আর পুনরায় ঢুকতে পারবেন না। তাই প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মিরপুর স্টেডিয়ামে এতদিন বাইরে থেকে খাবার নেওয়ার অনুমতি ছিল না। ফলে দর্শকদের নির্ভর করতে হতো ভেতরে থাকা দোকানগুলোর ওপর—যেগুলোর খাবারের মান নিয়ে প্রায়ই প্রশ্ন উঠেছে, আর দামও ছিল তুলনামূলক বেশি।
এ বছর বিপিএল চলাকালে ‘মুগ্ধ কর্নার’ চালু করে দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহ করে প্রশংসা কুড়িয়েছিল বিসিবি। এবার মাঠে খাবার নেওয়ার অনুমতি দিয়ে দর্শকদের প্রতি দায়িত্বশীলতা দেখিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল সংস্থাটি।
-zerorumor/sports


0 মন্তব্যসমূহ